ঝিকরগাছায় পুলিশের অভিযানে মাদকসহ ১৫জন আসামি আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ঝিকরগাছায় পুলিশের অভিযানে মাদকসহ ১৫জন আসামি আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা থানাধীন এলাকা থেকে ১৩জন গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি ও দুইজনকে মাদকসহ আটক করেছে পুলিশ।সোমবার রাতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের কে আটক করা হয়।আটককৃতরা হলেন, মোঃ মোহব্বত শেখ, আকলিমা বেগম, শাহানাজ পারভীন, মোছাঃ ইরানী খাতুন, রিনা (৩৯), রাশিদা বেগম, মোঃ মশিয়ার রহমান বিশ্বাস, মোঃ জুয়েল রানা, রনজু মিয়া, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আজিজুর রহমান @ রাব্বী, মোঃ আমির হোসেন, আরিফুর রহমান বাপ্পি, শওকত আলী(৬০), মোঃ নূর বক্স(৫৬)।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, সংগীয় ফোর্স নিয়ে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করি। এদের বাড়ি ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটক আসামীদের বিশেষ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top