বন্ধুর বাবার জানাজায় যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বন্ধুর বাবার জানাজায় যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত


মোহাম্মাদ রফিকুল ইসলাম : বন্ধুর বাবার জানাজায় যাওয়ার পথে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজমাথা এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল কবির (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার রাজমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নাজমুল ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা বটতলা এলাকার মোখলেচুর রহমানের ছেলে।পুলিশ জানায়, গৌরনদী উপজেলায় নাজমুলের এক বন্ধুর বাবা ইন্তেকাল করেছেন এমন খবর পেয়ে জানাজায় অংশ নিতে তিনি ভোরে মোটরসাইকেলযোগে রওয়ানা হন। ভোরে কুয়াশা থাকায় রাজমাথা এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাজমুল। পরে দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বরিশালের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর বরিশাল নগরীর নথুল্লাবাদগামী ফরহাদ পরিবহন নামে অভ্যন্তরীণ রুটের একটি বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা পালিয়েছেন। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দেয়নি নিহত নাজমুলের পরিবার। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top