পরকীয়ায় প্রবাসীর ঘরে আওয়ামী লীগ নেতা খুন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

পরকীয়ায় প্রবাসীর ঘরে আওয়ামী লীগ নেতা খুন


ঝালকাঠি :ঝালকাঠি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিকের (৫৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার বাসিন্দা।প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রিপনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন।সৌদি আরব প্রবাসী কামাল হোসেনের বাসায় রিপনকে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ রাতেই উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় শিরিন বেগমকে।পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে যাতায়াত করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত চারদিন আগে ঢাকায় যান। শিরিন ঘটনার দিন ঘরে একা ছিলেন।

প্রতিবেশী হারিছ হোসেন বলেন, রাত সাড়ে ১০টায় শিরিন তার ঘরের ভেতর থেকে চিৎকার করছিলেন। এসময় আমিসহ আশপাশের লোকজন ঘরে ঢুকে দেখি, রিপন মল্লিক অর্ধ উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার গায়ে রক্ত রক্ত ছিল। এ অবস্থায় সবাই মিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানের ডাক্তার জানান যে রিপন মারা গেছেন। তারপর আমরা রিপনের মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দিই।নিহত রিপনের ভাই সমির মল্লিক জানান, তাকে (সমির) স্থানীয়রা ফোনে জানান যে রিপনকে মেরে মাথা ফাটানো হয়েছে। তারপর তিনি (সমির) শিরিনের ঘরে গিয়ে মেঝেতে রক্ত দেখতে পান। যখন লোকজন রিপনকে হাসপাতালে নিয়ে গেছেন, তখন শিরিন তার ঘরেই বসেছিলেন।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম বলেন, আমাদের কাছে মনে হচ্ছে, এটা হত্যাকাণ্ড। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শিরিনকে আটক করে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top