বেনাপোলে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সাড়ে ১২টার সময় এ ককটেলগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, স্থানীয়রা কালো স্কচটেপ মোড়ানো ৪টি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল গুলো উদ্ধার করে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। কে বা কারা এ ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Top