বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত


বরিশাল:বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা। আজ সকাল ১০টায় সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্নে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নেতৃত্বে বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা।এরপর বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সহ সভাপতি এ্যাডঃআফজালুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাডঃকেবিএস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃলষ্কর নুরুল হক, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা আনিস উদ্দিন শহীদ, শহর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি হারুন অর রশীদ, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃসৈয়দ গোলাম মাসউদ বাবলু,এ্যাডঃ ইকবাল আজাদ,বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ বাকসুর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Top