বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের সংবাদ সম্মেলন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের সংবাদ সম্মেলন করেন শহীদ আব্দুর রহমান সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।তিনি অভিযোগ করে বলেন আমার বাড়ি বরিশাল সদর উপজেলার উলাল বাটনা গ্রামে আমি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে শুক্রবার রাতে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে অর্ধশত মোটরসাইকেল মহড়া দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ।আমার স্ত্রী মহিলাদের নিয়ে কথা বলার সময় এ হামলা করে।তিনি আরও অভিযোগ করে বলেন , বরিশাল ৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুকের কর্মীরা এই হামলা চালিয়েছে। এতে তার নারী-পুরুষ কর্মীদের মারধর করাসহ আসবাবপত্র এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে। এই ঘটনায় জড়িত দুইজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

হামলার ঘটনার পর আমার সমর্থক নারী-পুরুষ এলাকায় বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে অনেক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি মো. আসাদুজ্জামান জানান, তিনিসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয় লোকজন হামলাকারী দুজনকে আটক করেছেন। তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ উপকমিটির সদস্য সালাউদ্দিন রিপনকে গত বৃহস্পতিবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহপন্থী আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Top