বরিশালের গৌরনদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালের গৌরনদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে


বরিশাল :বরিশালের গৌরনদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫) ও অজ্ঞাতনামা মোটরসাইকলচালক (৩০)।

আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিটু মিস্ত্রি (৩৫) ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদাররে ছেলে রবিন হাওলাদার (২৩)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, গৌরনদী থেকে মোটরসাইকলযোগে তারা মুলাদীর উদ্দেশ্য রওয়ানা দেয়। পথে মোটরসাইকলের সঙ্গে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হন।

Top