নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে


বাকেরগঞ্জ উপজেলা:বরিশাল ৬ আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল: অব হাফিজ মল্লিকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সরকারি বি এম কলেজের সাবেক ভিপি খান আলতাফ হোসেন ভুলু।বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল: অব হাফিজ মল্লিক তার বক্তব্যে বলেন, ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে হবে।

অন্যানের মাঝে বক্তব্য রাখেন সরকারি বি এম কলেজের সাবেক ভিপি খান আলতাফ হোসেন ভুলু,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা,ড.আমিনুল ইসলাম মাতুব্বর, পারভীন রানী,রাজিব তালুকদার প্রমুখ। এসময় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণি পেশার কয়েক শতাধিক ভোটার।

Top