খেলা শেষে বাড়ি ফেরা হলো না আলিমের - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

খেলা শেষে বাড়ি ফেরা হলো না আলিমের


মো: সাগর হোসেন,বেনাপোল (যশোর) প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল আলিম (৩৫) নামে এক ফুটবল খেলোয়াড়ের নির্মম ভাবে মৃত্যু হয়েছে।শনিবার রাত ৮ দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম বেনাপোল বড় আঁচড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আব্দুল আলিম যশোরের কেশবপুর থেকে ফুটবল খেলা শেষে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কলাগাছি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন তাকে চাপা দেয়। এসময় পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘতক গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে থানায় আনার পর আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Top