ঝিকরগাছায় ৪কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ঝিকরগাছায় ৪কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানার নারাঙ্গালী এলাকা থেকে ৪কেজি গাঁজাসহ মিলন বিশ্বাস (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় নারাঙ্গালী পানিসারা ফুল মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মিলন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ নারাঙ্গালী পানিসারা ফুল মোড়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪ কেজি গাঁজাসহ মিলন কে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Top