ঝিকরগাছায় যাত্রীর ছদ্মবেশে মাদক পাচারের সময় আটক ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ঝিকরগাছায় যাত্রীর ছদ্মবেশে মাদক পাচারের সময় আটক ২


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পরিবহনের যাত্রীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ১২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।সোমবার বিকালে ঝিকরগাছা থানার পারবাজার নামক স্থান থেকে তাদের কে আটক করা হয়।আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মো. নাসির উদ্দীন (৪২) ও বখতিয়ার রহমানের ছেলে মো. আশানুর রহমান (২৮)।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পারবাজার নামক স্থানে যশোর-বেনাপোল মহাসড়কের উপর বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকা গামী লিটন ট্রাভেলস পরিবহনে অভিযান চালানো হয়। এসময় পরিবহনে থাকা যাত্রীর ছদ্মবেশ ধারণ করা দুইজনের কাছে অভিনব কায়দায় স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ১২০ বোতল ফেনসিডিল পাওয়া হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Top