বাকেরগঞ্জে "উলঙ্গ নৌকা" বলে কটুক্তির প্রতিবাদে দুর্গাপাশা চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বাকেরগঞ্জে “উলঙ্গ নৌকা” বলে কটুক্তির প্রতিবাদে দুর্গাপাশা চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


বরিশাল:বরিশালের বাকেরগঞ্জের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে “উলঙ্গ নৌকা” বলে কটুক্তির প্রতিবাদে দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগ।রবিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের সেনেরহাট বাজারে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।শনিবার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার স্বতন্ত্র প্রার্থী চুন্নর পক্ষে বক্তব্য দিতে গিয়ে বলেন, আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে যে নৌকা দিয়েছে, আপনারা গ্রামে যে নৌকা দেখেন এটা সেই নৌকা। উলঙ্গ নৌকা। এটি পরিপূর্ণ নৌকা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কাকে “উলঙ্গ নৌকা” বলে তার কটুক্তির এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তৃণমূল নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে রবিবার ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হানিফ তালুকদারের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে।

ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সুবহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর খান, দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ফরহাদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি জিএম মাসুদ গাজী, যুবলীগ নেতা আকন আতিক, রুবেল খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মিরন প্রমূখ।মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জ-৬ আসনে মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে যোগ্য প্রার্থী মনে করেই তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় প্রতীককে “উলঙ্গ নৌকা” বলে কটুক্তি করে মোটেই ঠিক করেননি।তারা আরও বলেন, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি নৌকা প্রতিককে “উলঙ্গ নৌকা” বলে কটুক্তি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা অবিলম্বে নৌকা মার্কাকে নিয়ে কটুক্তির কারণে দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Top