পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের একসাথে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের একসাথে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন


বরিশাল:যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এবং বরিশাল সিটি কপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।এসময় বরিশাল জেলা আওয়ামী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃলষ্কর নুরুল হক, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মেজবাহ উদ্দিন জুয়েল, বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, সহ বরিশাল সিটি করপোরেশন বিসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ,বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এছাড়াও বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন,বরিশাল কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি আল-মামুন,বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, বিএম কলেজ বাকসুর সাবেক নেতা ফয়সাল আহমেদ মুন্না,প্রিন্স সরদার,বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন সহ বরিশাল জেলা ও মহানগর শাখার আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ও বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর উদ্যোগে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়েছে ।

Top