যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত


বরিশাল:বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) মাগরিব বাদ বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর যুবলীগের নেতৃবৃন্দ সহ ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম এর সভাপতিত্বে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃআফজালুল করীম বক্তব্য প্রদান করেন।

এছাড়াও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মেজবাহ উদ্দিন জুয়েল,জিয়া,রোমান, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন সহ প্রতিটি ওয়ার্ড ও মহানগর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথমেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম শুভ জন্মদিন উপলক্ষে বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দরা।এর পর বরিশাল মহানগর ওলামালীগের সাধারণ সম্পাদক দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Top