আন-নূর একাডেমি হিফ্জ ছাত্রদের শেষ সবক অনুষ্ঠান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আন-নূর একাডেমি হিফ্জ ছাত্রদের শেষ সবক অনুষ্ঠান


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন-নূর একাডেমি হিফ্জ সম্পন্নকারী ছাত্রদের শেষ সবক অনুষ্ঠান অনুষ্ঠিতো হয়েছে।শনিবার(০২ডিসেম্বর) সকাল ১০ টার সময় বেনাপোল দিঘীরপাড় আন-নূর একাডেমির নিজ কার্যলয়ে শেষ সবক অনুষ্ঠানে হাফেজ হাবীবুল্লাহ মাহমুদ,আবু সাইদ,রবিউল ইসলাম,জুবায়ের আহমাদ,ইবরাহীম খলিল,আদিব হাসান,আব্দুর রহমান,আব্দুর রহিম সহ মোট ৮জন হিফ্জ শেষ ছাত্রদের মাঝে ক্রেস প্রদান করা হয়।

এসময় আন-নূর একাডেমি প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহা. হাবীবুর রহমানের সভাপতিতে¦,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম আসাদুজ্জামান সাহেব। বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতী সাইদুল বাসার সাহেব,বেনাপোল দারুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মুফতী আবু হানিফ,কাগজপুকুর হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতী হাফেজ মাও: আব্দুল আহাদ,০৫ নং ওয়ার্ড কাউন্সলির আজিম উদ্দিন গাজী,বেনাপোল পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা সহ ছাত্র/ছাত্রীদের অভিবাবক গন।

Top