বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্যরা ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল (২০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পুটখালী মসজিদ বাড়ি পোস্ট পাঁকা রাস্তার নামক স্থান থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককার এর ছেলে।যার মুল্য এক কোটি অষ্টআশি লক্ষ চত্রিশ হাজার ছয়শত ছিয়াশি টাকা।

২১ বিজিবি অধিনায়ক লেফটেন কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেকপোষ্ট পাকা রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় আক্তারুল নামে এক স্বর্ণ পাচারকারী কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Top