বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৩জন গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৩জন গ্রেফতার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাগজপুকুর গ্রামের মৃত ইমাম মোল্লার ছেলে মো. রুস্তম মোল্লা (৪৫), নারায়নপুর গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে মো. রফিকুল ইসলাম (২৫), ভবারবেড় গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ইমন হোসেন রাব্বি (২০), একই গ্রামের আবুল কালামের ছেলে মো. বিপ্লব হোসেন, কাগমারী গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মো. মাসুদ রানা (২২), সাদিপুর বাগদাপাড়া গ্রামের মৃত সলেমান মোড়লের ছেলে মো. লিটন হোসেন (৩২), নাভারণ এলাকার মৃত আব্দুল রবের ছেলে মো. কবির হোসেন (৩২), ভবারবেড় গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৫০), বড় আঁচড়া গ্রামের কিসমত আলী মোড়লের ছেলে মো. রিপন মোড়ল (৩২), বড় আঁচড়া গ্রামের মৃত খোকা সরদারের ছেলে মো. শরীফ সরদার (২৯), সাদিপুর গ্রামের মৃত শামসুজ্জোহার ছেলে মো. শাহারুল ইসলাম (৩৫), পোড়াবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে মো. রাশেদ আলী (৪২) ও সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের ছব্বত আলীর ছেলে মো. মাহবুব রহমান (২০)।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Top