বেনাপোলের বালুন্ডা গ্রাম হতে ১৬টি তাজা ককটেল উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলের বালুন্ডা গ্রাম হতে ১৬টি তাজা ককটেল উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুরের পাশ থেকে ১৬ টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবারদ (১৮ নভেম্বর) দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত ১৬টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

কে বা কারা ককটেল গুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে বলে জানায় পুলিশ।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, “এলাকা বাসির মাধ্যমে খবর পেয়ে ককটেল গুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।

Top