বেনাপোলে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতর থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ মো. আলমগীর হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।বুধবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে রাতে অভিযান চালিয়ে ধৃত আসামী আলমগীর হোসেনের বসত বাড়ীর গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী আলমগীর কে আটক করা হয়।উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য এক লক্ষ আশি হাজার টাকা।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনসিডিলসহ যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Top