বেনাপোল দৌলতপুর সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ আটক ৩ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল দৌলতপুর সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ আটক ৩


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি সোনার বার ও একটি মোটরসাইকেল সহ তিনজন কে আটক করেছে বিজিবি।রবিবার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী গ্রামের আনার উদ্দিনের ছেলে মো. আজমীর (২০), আলী কদমের ছেলে মো. জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমিনের ছেলে মো. নুরুজ্জামান (৩৮)। উদ্ধারকৃত সোনার মুল্যে এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে দৌলতপুর ০১টি মোটর সাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে। এসময় তাদের তল্লাশী করে ০১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Top