বেনাপোলে জামাত-বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে জামাত-বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশনকতা মামলায় জামাত- বিএনপির ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার ভোরে পুলিশ সীমান্তে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা।গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামে।

এদিকে শনিবার বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল রুখে দিতে বন্দর নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও পুলিশি টহল জোরদার করেছে পোর্ট থানা পুলিশ। হরতালকে কেন্দ্র করে কোন রকম নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি,জামাত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোঁপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় অনান্যরা পালিয়ে গেলেও ৩১ জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Top