বেনাপোলে যুবকের গলা কাঁটা মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে যুবকের গলা কাঁটা মরদেহ উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সজীব হোসেন (১৬) নামের এক ইজিবাইক চালকের গলা কাঁটা মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।বুুধবার সকালে খড়িডাঙ্গা পদ্ম বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সজীব গয়ড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি খড়িডাঙ্গা পদ্ম বিলের ধান ক্ষেতে এক যুবকের গলাকাঁটা মরদেহ পড়ে রয়েছে।

এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা কান্ড সংগঠিত হয়েছে। আমরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং রহস্য উদঘাটন করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।

Top