প্রধানমন্ত্রী'র নেতৃত্বে পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন কাজ সমাপ্ত উদ্বোধন কাল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

প্রধানমন্ত্রী’র নেতৃত্বে পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন কাজ সমাপ্ত উদ্বোধন কাল


বিশেষ প্রতিবেদকঃসোমবার ১৬ অক্টোবর সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন অনুমোদিত ২০ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে ৮০ টি সমাপ্ত হওয়া উন্নয়ন প্রকল্প ও ৪৩০ টি ছোট নদী/খাল/জলাশয়ের পুনঃখননকৃত কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । বিভিন্ন উন্নয়ন মূলক সমাপ্ত কাজের উদ্বোধনী ও নতুন অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরস্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। পত্রে নাজমুল আহসান জানিয়েছেন, ১৬ অক্টোবর সোমবার সকাল ১০:০০ টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে গণভবন হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে এই উন্নয়ন প্রকল্পসমূহের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি জানিয়েছেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হয়ে তিনটি স্থান পানি ভবন, ঢাকা, জয়বাংলা এ্যাভিনিউ, নড়িয়া, শরীয়তপুর এবং চরবাড়িয়া, বরিশাল এর ভিত্তিপ্রস্তর ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন নাজমুল আহসান। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসময় চরবাড়িয়া, বরিশাল প্রান্তে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও পানি সম্পদ উপ মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি শরীয়তপুর নড়িয়া,জয় বাংলা এভিনিউ প্রাঙ্গণে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন বলেও জানা গেছে।

এদিকে ইতোমধ্যে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া কীর্তনখোলা নদীর তীর স্থায়ী সংরক্ষণ সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৮০টি সমাপ্ত প্রকল্পের বরিশালের উদ্বোধনী স্থান কয়েক বার পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুল হক খান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব, জেলা প্রশাসক মোঃশহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহেল মারুফ, বরিশাল পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ প্রধান প্রকৌশলী মোঃমজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃনাসির উদ্দিন,বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন , উপ বিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ।এছাড়াও অন্যান্যদের মধ্যে উল্লেখ যোগ্য হিসেবে,বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট লস্কর নুরুল হক,বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃশহিদুল ইসলাম ইতালী শহিদ, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ সহ সদর উপজেলা আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত থেকে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।

Top