জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে বেনাপোল বন্দরে মত বিনিময় সভা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে বেনাপোল বন্দরে মত বিনিময় সভা


মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি :দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর আধুনিকায়নের দিক দিয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে। বন্দরের সার্বিক উন্নয়ন ও গতিশীলতার লক্ষে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন একান্ত জরুরি।মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল স্থলবন্দর কতৃক আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী।বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবদুল জলিলের সভাপতিত্বে মত বিনিময় সভায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (উপসচিব) পরিচালক আক্তার উননেছা শিউলী, বেনাপোল বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম সহ বিভিন্ন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতা কর্মীরা।

Top