জন্মগত পঙ্গু-প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

জন্মগত পঙ্গু-প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোঃ সিরাজ গোল্দারের জন্মগত প্রতিবন্ধী ছেলে মোঃ সাকিবকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু’কে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে।জানা গেছে মোঃ সিরাজ গোল্দারের ছেলে জন্মগত প্রতিবন্ধী মোঃ সাকিব, জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকেন। তার বাবা নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকাই তিনি ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদ, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন,উপদেষ্টা মোঃ আবু জাফর বিশ্বাস,উপদেষ্টা মোঃ ইমরান নাজির,মোঃ শাহিন কবির,মোঃ রাকিব হোসেন,মোঃ মেহেদী,মোঃ শাকিল হোসেন,মোঃ শাওন হোসেন,মোঃ জুয়েল রানা,মোঃ নয়ন রহমান,মোঃ আছির উদ্দিন মোঃ শাহরিয়ার নাফিজ,মোঃ সাগর হোসেন মোঃ আবু হানিফ,মোঃ আবু সাঈদ,মোঃ ইয়াসির, আরাফাত আলিফ, মোঃ রাজু আহম্মেদ,মোঃ সোহেল রানা,মোঃ মনিরুল ইসলাম,মোঃ আনোয়ার হোসেন,দীপ্ত বিশ্বাস,মোঃ রিফাত হোসেন,মোঃ মোস্তফা,মোঃ শাহজিদ ইকন,মোঃ সাব্বির রহমান,মোঃ কামরুল ইসলাম,মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

Top