বেনাপোলে দু-দিনে ৪১টি তাজা ককটেল উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে দু-দিনে ৪১টি তাজা ককটেল উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ২৩ টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে বন্দর এলাকা থেকে শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করা হয়। এদিকে গত ২ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর এলাকার বাদল হোসেন নামে শ্রমিক সর্দারের পরিত্যক্ত ভবনের মাটি খুঁড়ে ১৮ টি ককটেল উদ্ধার করে র‌্যাব।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল স্থলবন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মাদ্রাসা পিছনে একটি বাগানের ভিতরে চারটি বাজার করা ব্যাগের ভিতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।তিনি আরও জানান, বেনাপোল বন্দর এলাকার ৩৫নং কেমিক্যাল শেডের পাশে একটি ড্রেনের মধ্য পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক তাজা ককটেল রাখা হয়েছে। এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেন। কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। গত ২ সেপ্টেম্বর বিকালে র‌্যাবও ১৮টি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Top