বেনাপোলে বন্দর শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে বন্দর শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।সোমবার সকালে হঠাৎ করে তাদের দুটি পক্ষ বন্দরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই শ্রমিক নেতাসহ তাদের আরও কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা বন্দরে এসে আন্দোলনরত শ্রমিকদের বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শ্রমিকরা হলেন, বেনাপোল বন্দর ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ, শ্রমিক নেতা হাসেম ও গোলাম।বেনাপোল বন্দরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন সমর্থক শ্রমিক রয়েছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর সড়কে টহলরত অবস্থায় আছে। বন্দরের ভিতরে পণ্য উঠানামা স্বাভাবিক আছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে।

Top