সাইদির জন্য দোয়া করায় শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সাইদির জন্য দোয়া করায় শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় আশরাফুল ইসলাম ওরফে আশা (২৫) নামে এক মসজিদের ইমাম’কে ছুরিকাঘাতে করে আহত করেছেন দুর্বৃত্তরা।সোমবার (২১ আগস্ট) তিনি মোটরসাইকেল যোগে নাভারণ হতে গিলাপোল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ৭/৮ জন মুখোশধারী তার গতিরোধ করে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহত আরশাফুল ইসলাম আশা যাদবপুর গ্রামের কামারবাড়ী এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে এবং উলাশি গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে রয়েছেন। আশরাফুল ইসলামের অভিযোগ-গত শুক্রবার উলাশীতে জুম্মা নামাজ শেষে দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করার কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Top