সেভ দ্য রোড-এর দাবি মেনে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তে অভিনন্দন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সেভ দ্য রোড-এর দাবি মেনে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তে অভিনন্দন


প্রেস বিজ্ঞপ্তি:সেভ দ্য রোড-এর দাবি মেনে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ২০০৮ সালের ১৪ আগস্ট, ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে ৭ দফা দাবি নিয়ে কাজ করছি আমরা। ৭ দফার অন্যতম ছিলো নিহতর পরিবারকে ১০ লাখ ও আহতদের পরিবারকে কমপক্ষে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

সেই দাবি মেনে সরকার বলছে- সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সেভ দ্য রোড নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আগামীতে তা ১০ লাখ টাকা করারও দাবি জানান।

Top