কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৩ জনের লাশ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৩ জনের লাশ উদ্ধার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এতে তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া হওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর কারখানার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Top