বেনাপোলে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার -২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার -২


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন আটক।শুক্রবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর এলাকায় থেকে রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বেনাপোল পোট থানার দূর্গাপুর গ্রামের বাহার আলী মোল্লার ছেলে আনোয়ারুল ইসলাম (৩৮) ও জিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী একই গ্রামের মোহাম্মদ আফিল উদ্দিন মোল্লা ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২) তাদের কে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, শুক্রবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন আটক করি। গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

Top