শার্শায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালিত


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম ,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,জেলা পরিষদের সদস্য সালেহ আহমেদ মিন্টু,উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল সহ স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে সাধারণের মাঝে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কেক কাটা, সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহয়তা প্রদান সহ সাইকেল বিতরণ করা হয়।

Top