শার্শায় বিদ্যুৎস্পষ্টে ভ্যান চালকের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় বিদ্যুৎস্পষ্টে ভ্যান চালকের মৃত্যু


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতা মিয়া (৬৩)নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ আগষ্ট) দুপুর ১টার দিকে শার্শার বড় নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত লতা মিয়া উপজেলার গাতিপাড়া গ্রামের আবুল হোসেন এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির বারান্দার টিনের সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়। বারান্দার টিন নিচু হওয়ায় দুপুরে নিজের চালিত ইঞ্জিন ভ্যানে চার্জ দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।এবিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Top