শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।মঙ্গলবার (২৫ জুলাই) সকালে র‌্যালি শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ এস,এম আকিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান,যশোর জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মিন্টু,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার এস এম শাখির উদ্দিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম,ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

Top