বেনাপোলে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত পৌর মেয়র ও সাধারণ কাউন্সিলরগণদের সংবর্ধনা দিয়েছে ট্রান্সপোর্ট মালিক সমিতি।সোমবার (২৪ জুলাই) সকালে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব ভবন সভা কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি একে, এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নাসির উদ্দিন সহ ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনের দুই কাউন্সিলর। এসময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচছা ও ক্রেস্ট তুলেদেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যনিবাহী সদস্যবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান (অহিদ), বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ সভাপতি মো. ইদ্রিস আলী,মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর আজিম উদ্দীন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাজেদুর রহমান (সুমন), অর্থ সম্পাদক মো. মুছা করিম (মুছা), পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য রাজু আহম্মেদ ও মো. আহসান হাবিব।

Top