বেনাপোল পোর্ট থানায় ১৩ জন পলাতক আসামী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল পোর্ট থানায় ১৩ জন পলাতক আসামী গ্রেফতার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ও নাহিদ হাচান নামে এক যুবককে ৩ বোতল বাংলা মদ সহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।শুক্রবার (২১ জুলাই) দুপুরে গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।

গ্রেফতারকৃত আসামীরা হলো, বেনাপোল মানকিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর করিমের ছেলে মোঃ ফারুক হোসেন (২৩), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মিন্টু মিয়া (৩৫), সাদিপুর গ্রামের জাবেদ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম, একই গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ মিজানুর রহমান, ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের মৃত রোক্কাঘ রক্কা মিয়ার ছেলে মোঃ ফারুক হোসেন (৩০), একই গ্রামের মৃত জানে আলমের ছেলে মোঃ নাসরুল ইসলাম (৩৩), একই গ্রামের মোঃ বাবলু হাওলাদার বাবুর ছেলে মোঃ রিপন, মানকিয়া উত্তরপাড়া গ্রামের জুনাব আলীর ছেলে জাহিদুর ইসলাম (২৯), ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত শেখ আবু তাহেরের ছেলে মোঃ টুটুল শেখ (৩২), সাদিপুর গ্রামের মৃত সুখ চাদের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪০), মানকিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কদম আলী মোড়লের ছেলে মোঃ আব্দুল করিম (৫২), বড় আঁচড়া গ্রামের মোঃ মশিয়ার রহমানের ছেলে মোঃ সুমন হোসেন (২৪), ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের ওমর লাইচ এর ছেলে নাহিদ হাচান (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এসব গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা বেনাপোল পোর্ট থানার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে সেখানে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

Top