৩৭৬৫০ টন কয়লা নিয়ে পায়রায় ভিড়লো চতুর্থ জাহাজ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

৩৭৬৫০ টন কয়লা নিয়ে পায়রায় ভিড়লো চতুর্থ জাহাজ


আলোকিত বার্তা:পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংকট নিরসনে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ওয়াই এম সামিট নামের আরও একটি বিদেশি জাহাজ বন্দরে ভিড়েছে। এ নিয়ে কয়লাবাহী চতুর্থ জাহাজ পায়রা সমুন্দবন্দরে নোঙর করলো।রোববার (৯ জুলাই) বিকেল ৪টায় জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।পরে জাহাজটিকে ইনার অ্যাংকারেজে নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অব্যাহত রাখতে কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯০ মিটার, প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার এবং গভীরতা ৯ দশমিক ৫০ মিটার। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এক সপ্তাহ আগে পায়রার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। সোমবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে এবং সেখানেই কয়লা খালাস করা হবে।এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাদোর নামের তৃতীয় জাহাজ পায়রায় পৌঁছে।এরও আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা পায়রা বন্দরে ভিড়ে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। এরপর গত ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ বন্দরে নোঙর করে।গত ৫ জুন কয়লা সংকটে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Top