অবৈধ অর্থের কাছে সবাই যেন এক প্রকার অসহায় প্রধান নির্বাচনের কমিশনারের কাছে অভিযোগ
বাবু :পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়, গুয়ারেখা ইউনিয়নে ইউপি উপনির্বাচন আগামী ১৭ ই জুলাই নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের রয়েছে নানা অভিযোগ। দুর্নীতি দমন কমিশন সহ প্রধান নির্বাচন কমিশনারের কাছেও রয়েছে অভিযোগ। এছাড়া নেছারাবাদ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকেও আচরণ বিধি লঙ্ঘন এর দেয়া হয়েছে নোটিশ। নোটিশের জবাবে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘনের কোন কাজ করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে আসলেও থেমে নেই।আচরণ বিধি লঙ্ঘন করে আসছে হরহামেশা নিজে সহ তার কর্মী সমর্থকরা। অবৈধ অর্থের কাছে সবাই যেন এক প্রকার অসহায়। এভাবে চলছে উপনির্বাচনে কাজী মুহাম্মদ মিজানুর রহমানের প্রচার প্রচারণা।এযেন দেখার কেউ নেই সবাই নীরব ভূমিকায়।
উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পরই সকল প্রার্থীগন গণসংযোগ ও উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীগণ। অপরদিকে প্রার্থী মিজানুর রহমানের আত্মীয়-স্বজনরা ভোটারের কাছে গিয়ে টাকা দিয়ে মিজানুর রহমানের অটো গাড়ি মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে। সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন তাইজুল ইসলাম। সেখানে উল্লেখ করেন অবৈধভাবে সম্পদ অর্জন ।প্রশাসনকে ম্যানেজ করে ভোটারদের টাকা দিয়ে অবৈধভাবে ভোট ক্রয় করছেন। সূত্রে আরো জানা যায়
সেপ্তার গাজী পুত্র গাজী মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির অভিযোগ রয়েছে । দুর্নীতি দমন কমিশনের অভিযোগ সূত্রে জানা যায়,
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পার্টিকেলবাড়ি গ্রামের পল্লী চিকিৎসক এর সন্তানের বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জিত হওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার প্রসঙ্গে দুদুকে আবেদন করেন রুপম হাওলাদার। আবেদনটি গ্রহণ করেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়। অভিযোগ সূত্রে জানা যায়,
১কোটি ৮০ লাখ টাকার গাড়ি ল্যান্ড ক্রুজার প্যারাডো।বসুন্ধরায় চারটি ফ্লাট,ভাটারায় দুইটা ফ্ল্যাট, বাটারা মৌজায় একটি বাড়ি ছয়তলা। গ্রামের বাড়িতে আনুমানিক ৫০ বিঘা জমি রয়েছে। ২কোটি টাকায় রেস্টুরেন্ট করেছেন বসুন্ধরায়।গাজী স্টুডেন্টের (মিজানুর রহমান গাজী)।রবিন টেক্সট কোম্পানির কাছ থেকে অবৈধভাবে ২০কোটি টাকা কোম্পানির থেকে আত্মসাত করেছেন। কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হয়েছে দুর্নীতি কারণে।
রাজবাড়ী সঞ্চয় ইউনিট সমিতি কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন ৩৭লক্ষ টাক।গার্মেন্টস শ্রমিকের কষ্টের টাকা ১০০০ টাকা করে সঞ্চয় করা সেই টাকা আত্মসাৎ করেছেন সে সমিতির সভাপতি থাকাকালীন সময়।
এ বিষয়ে অভিযোগকারী রূপম হাওলাদার বলে, আমি গার্মেন্টস শ্রমিক, আমি প্রতি মাসে ১০০০ টাকা করে সঞ্চয় করতাম আমার টাকা সহ অনেক গার্মেন্টস শ্রমিকের টাকা ওখানে সঞ্চয় করেছিল। সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন।তাই আমি সকল শ্রমিকের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশন (দুদকে) অভিযোগ দিতে বাধ্য হয়েছ।আপনারা জানেন সে একজন গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে সে হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়। আমাদের টাকা আত্মসাত করে আজকে সেই কোটি টাকার মালিক।
উক্ত বিষয়ে তাইজুল ইসলাম এর সাথে কথা বলল, তিনি জানান আজ তিনি শতকোটি টাকার মালিক কিভাবে হলেন। এবং বিএনপি ও জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে নৌকার বিরুদ্ধে টাকা দিয়ে আওয়ামী লীগদের কিছু সমর্থকদের সাথে নিয়ে অবৈধ টাকা দিয়ে ভোটারদের ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন।এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে গুয়ারেখা ইউনিয়নের সুশীল সমাজ জানায়,কাজী মিজানুর রহমান একজন পল্লী চিকিৎসকের সন্তান তার এত টাকা কি করে হয়। তিনি কিছুদিন আগেও একটি গার্মেন্টসে চাকরি করেন। আজ তিনি চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে এত টাকা খরচ করতেছেন তার টাকার আয়ের উৎস কি ছিল। তা প্রশাসনের খতিয়ে দেখার বিষয় বলে মনে করেন।
নেছারাবাদ উপজেলা নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহিন শরীফ বলেন, এর আগেও তিনি আচরণবিধি লংঘন করেছিলেন। ভবিষ্যতে তিনি আচরণবিধি লংঘন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। যদি এরপরও তিনি কোন আচরণবিধি লঙ্ঘনের কাজে সাথে সে যদি জড়িত থাকে। আমাদেরকে ছবি বা ভিডিও আকারে দিলে আমরা যথাযথ তার ব্যবস্থা নিব বলে তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করেন।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীগণ মুঠো ফোনে গাজী মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন আমি কোন ব্যাপারে এখন কথা বলতে ইচ্ছুক নই । আমি ঢাকা আছি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করব ব্যস্ত রয়েছি।