আমাকে একবার সুযোগ দিন,আমি গুয়ারেখা ইউনিয়নের চিত্র পাল্টে দেবো উন্নয়নের মাধ্যমে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আমাকে একবার সুযোগ দিন,আমি গুয়ারেখা ইউনিয়নের চিত্র পাল্টে দেবো উন্নয়নের মাধ্যমে


নেছারাবাদ থেকে :পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়, গুয়ারেখা ইউনিয়নে ইউপি উপনির্বাচন আগামী ১৭ ই জুলাই নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পরই সকল প্রার্থীগন গণসংযোগ ও উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীগণ।নৌকার মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী ফারজানা আক্তার দিবা, ব্যাসকাঠী বাজারে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন, আমি গুয়ারেখা ইউনিয়কে বড্ড ভালোবাসি,বড্ড ভালোবাসি। আমি এ মাটির সন্তান না। কিন্তু আমার শ্বশুরকে আমি খুব কাছ থেকে দেখেছি, এ মাটি ও মানুষকে কিভাবে ভালবাসতেন ।

তিনি নিজের জীবনকে ভাজি রেখে যুদ্ধ করেছেন।তিনি একজন মুক্তিযোদ্ধা,তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়। অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে দেখেছি।তাই তিনি আমার অনুপ্রেরণা, আমি আমার নয়,আমি হব জনতার। আপনারা আমাকে একবার সুযোগ দিন।আমি গুয়ারেখা ইউনিয়নের চিত্র পাল্টে দেবো উন্নয়নের মাধ্যমে। কথাগুলো বলছিলেন একটি উঠান বৈঠকে।

এসময় হাজার হাজার জনতা আবেগপ্রবণ হয়ে নৌকার স্লোগান দিতে দেখা যায়।এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলার থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহিদুল আহসান। নেছারাবাদ উপজেলা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ। সারেংগোকাঠি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম। সমুদয় কাঠি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Top