বেনাপোল পৌরসভা নির্বাচনে ৭৪ জনের মনোনয়ন দাখিল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল পৌরসভা নির্বাচনে ৭৪ জনের মনোনয়ন দাখিল


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: আগামী ১৭ জুলাই আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে রবিবার (১৮ জুন) বিকাল ৪ টা পর্যন্ত ছিলো মনোনয়ন দাখিলের শেষ দিন। দিন শেষে ৪ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়ন দাখিল করেছেন।মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, মফিজুর রহমান সজন, ফারুক হোসেন ও মাসুদুর রহমান মিলন।

অন্যদিকে ০১ নং মহিলা আসনে কাউন্সিলর পদে ০৫ জন, ২ নং সংরক্ষিত আসনে ০৯ জন, ০৩ সংরক্ষিত আসনে ০৩ জন এবং পুরুষ ০১ নং সাধারণ আসনে ০৩ জন, ০২ নং সাধারণ আসনে ০৫ জন, ০৩ নং সাধারণ আসনে ০৭ জন, ০৪ নং সাধারণ আসনে ০৬ জন, ০৫ নং সাধারণ আসনে ০৬ জন, ০৬ নং সাধারণ আসনে ০৬ জন, ০৭ নং সাধারণ আসনে ০৬ জন, ০৮ নং সাধারণ আসনে ০৮ জন এবং ০৯ নং সাধারণ আসনে ০৬ জন সহ ৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাংবাদিকদের জানান, আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে ৪ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন সহ মোট ৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৫ জুনের মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ১৯ জুন সোমবার প্রার্থীতা যাচাই বাছাই চলবে।

Top