বরিশালের মানুষ আর লাঞ্ছিত বঞ্চিত হবে না - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালের মানুষ আর লাঞ্ছিত বঞ্চিত হবে না


বরিশাল:জাতীয় ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভাগ্নে আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।১৫ মে সোমবার সন্ধ্যা ৬ টায় বরিশাল নগরীর বগুড়া রোডস্থ অক্সফোর্ড মিশন হাইস্কুলের বিপরীতের ক্রাউন কনভেনশন হলে জাতীয় ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সভায় এ্যাডঃ কে.বি.এস আহমেদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নের জন্য প্রেরণ করেছেন।আমি বরিশাল নগরবাসীর জন্য আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হতে পারলে সিটি কর্পোরেশন হবে নগরবাসীর জন্য উন্মুক্ত। নগরবাসিদের কাধে অতিরিক্ত করের বোঝা চাপানো হবে না। সুপরিকল্পিতভাবে নগরায়ণ করা হবে। নগরবাসিদের সকল সমস্যা চিহ্নিত করে পর্যায় ক্রমে নগরবাসিদের সাথে নিয়েই নতুন বরিশাল গড়বেন।তিনি মতবিনিময় সভায় উপস্থিত সকলের উদ্যেশ্য করে বলেন,বরিশাল নগরবাসিদের বরিশালের মানুষ আর লাঞ্ছিত বঞ্চিত হবে না।তিনি বরিশালের উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া বরিশালের জনগণের কাছে পৌঁছে দিতে নৌকার পক্ষে থাকার আহবান জানান।

অনুষ্ঠিত মতবিনিময় সভায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আফজালুল করীম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডঃআনিস উদ্দিন আহমেদ শরীফ,বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস.এম.জাকির হোসেন, জাতীয় শ্রমিক লীগের বরিশাল জেলার সভাপতি মোঃশাহজাহান হাওলাদার, বরিশাল নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল বাসেম, দি ইউ সি’র সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের আহবায়ক মোঃ মোসলেম সিকদার প্রমূখ।

Top