বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে তন্বী মন্ডল(১৫)নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বুধবার (৩রা মে) দিবাগত রাতে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে।নিহত তন্বী মন্ডল বেনাপোল বালুন্ডা গ্রামের (জেলে পাড়ার) শ্রী রাম মন্ডলের কন্যা।নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কাল রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে তার মা শ্রীমতি বিলাসী রানী বকাবকি করে।

এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে বলে মনে হচ্ছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজন সহ প্রতিবেশিকে ডাকাডাকি করে নিচে নামায়।বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Top