আমি আর শামীম ভাই যদি ঠিক থাকতে পারি ইনশআল্লাহ বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আমি আর শামীম ভাই যদি ঠিক থাকতে পারি ইনশআল্লাহ বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো


বরিশাল :আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, জননেত্রী শেখ হাসিনার বরিশালবাসীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা হিসেবেই আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আজকে আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্ধ না রেখে আমি বলতে চাই আমরা সবাই একত্রিত হয়ে এই নির্বাচনে লড়াই করবো।শনিবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সকলকে সাথে কাজ করবো যাতে করে একটি সুন্দর নগরী তৈরি হয়, মানুষ সম্মান পায়, মানুষকে যেন নির্যাতিত আর না হতে হয়। বর্তমানে সিটি কর্পোরেশন ভয়ানক খারাপ অবস্থায় রয়েছে, আমি চাই এটিকে পুন:গঠন করতে।আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত আরও বলেন, মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ভাই আমাকে যে সাপোর্ট দিচ্ছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আর শামীম ভাই যদি ঠিক থাকতে পারি ইনশআল্লাহ বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো।নতুন বরিশাল গড়বো আমরা দুই ভাই মিলে। স্মার্ট বরিশাল বিনির্মানের জন্য বরিশালের উন্নয়নের স্বার্থে শান্তির নগরী হিসেবে সারা দেশের মধ্যে বরিশালকে এগিয়ে নিয়ে যাবো। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, বরিশালের মানুষ এতোদিন জিম্মি ছিলো, খোকন সেরনিয়াবাতকে মনোনায়ন দেয়ার মধ্য দিয়ে বরিশালবাসী মুক্ত হয়েছে। ইনশআল্লাহ আগামী সিটি নির্বাচনে খোকন সেরনিয়াবাতকে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে বরিশাল নগরীকে নতুন বরিশাল হিসেবে গড়ে তুলবো আমরা।

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম জদ্দিনের সভাপতিত্বে এসময় মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল-মামুন অন্যান্যরা বক্তব্য রাখেন।এসময় বরিশালের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান ছাত্রলীগের প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Top