গুঠিয়ায় সম্পত্তির লোভে সৎ মাকে পিটিয়ে জখম - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গুঠিয়ায় সম্পত্তির লোভে সৎ মাকে পিটিয়ে জখম


স্টাফ রিপোর্টার: বরিশাল উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম নামে এক বয়স্ক নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ নাসির হাওলাদার, হানিফ হাওলাদার, রিফাত হাওলাদারসহ সঙ্গ পাঙ্গরা।বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮ টায় শংকরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, আমার দেবর নাসির সৎ দুই ছেলে হানিফ, রিফাত মিলে আমাকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয় এবং জবর দখলের পায়তারা চালায় এতে আমি বাধা দিলে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। আমার জামাই খবর পেয়ে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় উজিরপুর মডেল থানায় নির্যাতিতার স্বামী একটি সাধারন করেন । যাহার নং ১৩৪৮।

Top