বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাংবাদিক সম্মেলন করে দলীয় প্রার্থী ঘোষনা করেন। প্রার্থী হলেন দলের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় বরিশাল চরমোনাই মাদ্রাসায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষনা করেন।এসময় মেয়র প্রার্থী ইসলামী আন্দােলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহম্মাদ ফয়জুল করিম বলেন, বরিশালবাসী খেদমতদ্বার হিসেবে কাজ করতে চাই।তিনি আরো বলেন, আমি বরিশালের মেয়র হতে চাই না আমি বরিশালের খাদেম হতে চাই।

আমি বরিশাল বাসীর জন্য কি করবো তা জানি না আমি তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করবো।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে ও ভোট গ্রহণ ১২ জুন।

Top