বেনাপোল সীমান্তে ফেনসিডিল-গাঁজা উদ্ধার, আটক ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে ফেনসিডিল-গাঁজা উদ্ধার, আটক ২


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৫০গ্রাম গাঁজা সহ দুইজন মাদক কারবারি কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।শনিবার (১ এপ্রিল) সকালে বড়আঁচড়া ও গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আসামীরা হলেন, বেনাপোল বড়আঁচড়া গ্রামের নুর ইসলাম এর ছেলে ফারুক হোসেন (৪০) ও গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর রহমান (২১)।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল-গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছি। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top