মানবিক খাদ্য ব্যাংক চালু করল বিএনএসডি ফাউন্ডেশন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মানবিক খাদ্য ব্যাংক চালু করল বিএনএসডি ফাউন্ডেশন


প্রেস বিজ্ঞপ্তিঃ হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক খাদ্য ব্যাংক চালু করেছে দাতব্য প্রতিষ্ঠান বিএনএসডি ফাউন্ডেশন। বুধবার বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন পূর্ব পাংশায় মানবিক খাদ্য ব্যাংক উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে বাজার কর্মসূচি আয়োজন করে সংস্থাটি। বিনামূল্যের এই বাজার উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশন প্রবীণ নিবাসের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক মিয়া, মানবিক খাদ্য ব্যাংকের উপদেষ্টা ফিরোজ মোল্লা, আমাদের বিদ্যালয়ের উপদেষ্টা সুলতান মাহমুদ, বিএনএসডি ফাউন্ডেশন মানবিক কিচেনের পরিচালক সাদিকুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক বলেন, আর্ত-মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। বৃদ্ধাশ্রম, মানবিক কিচেন, মানবিক খাদ্য ব্যাংক, সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল, সেলাই প্রশিক্ষণকেন্দ্র, ফ্রি স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান পরিচালনা করছে বিএনএসডি ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানগুলো পরিচালনায় আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে ছোলা বুট, পিয়াজ,চিনি, আলু, চিড়া, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য পণ্য তুলে দেওয়া হয়।

Top