বেনাপোলে বালিশের নিচ থেকে বিদেশী পিস্তল উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে বালিশের নিচ থেকে বিদেশী পিস্তল উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :বেনাপোল ভবেরবেড় এলাকায় পরোয়ানা ভূক্ত আসামি তাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।সোমবার গভীর রাতে আসামির ঘরের খাটের উপর বালিশের নিচ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। পরোয়ানা ভূক্ত আসামি তাজ উদ্দিন বেনাপোল ভবেরবেড় এলাকার আতিয়ার রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে জিআর ৩৭৮/১৯ মামলার আসামী তাজ উদ্দিনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ পায়। পরবর্তীতে তার মা ফাতেমা বেগম আসামীর ঘরের তালা খুলে দিলে খাটের উপর বালিশের নিচে একটি বিদেশি পিস্তল ( ৭.৬২) পেয়ে সাক্ষীদের মোকাবেলা জব্দ করা হয়।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চারটি মামলা চলমান রয়েছে।

Top