বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ু পথে ৫টি স্বর্ণবার উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ু পথে ৫টি স্বর্ণবার উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে ৫টি স্বর্ণবারসহ এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।সোমবার দুপুরে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ঐ যাত্রীর পায়ু পথ থেকে এ স্বর্ণেরবার উদ্ধার করা হয়।আটক স্বর্ণ পাচারকারী মুন্সিগঞ্জের চরকেওয়ার এলাকার আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ পরিচালক শায়েক আরেফিন জাহেদী জানান, নিয়মিত কাজের সময় এক যাত্রীর আচারন দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শরীর স্ক্যানিং করে তার পায়ু পথ থেকে ৫শ ৮০ গ্রাম ওজনের ৫ পিচ স্বর্ণেরবার পাওয়া যায়। এর আগে একাধিকবার সে শরীরে স্বর্ণপাচার করেছে বলে জানিয়েছে। উদ্ধারকৃত স্বর্নের মুল্য ৪২ লাখ টাকা। আটক আসামীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top