দোল পূর্ণিমা ও শবে বরাত উপলক্ষে বেনাপোলে-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রফতানি বন্ধ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

দোল পূর্ণিমা ও শবে বরাত উপলক্ষে বেনাপোলে-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রফতানি বন্ধ


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি : ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমার ও পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশে ছুটি থাকায় আগামী মঙ্গল ও বুধবার (৭ ও ৮ মার্চ) দুই দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার ওপারে সরকারি ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজে কার্যক্রম চলবে। বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে। বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দু‘পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈঞব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারনে আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে মঙ্গলবার এ পথে কোনো আমদানি-রফতানি হবে না।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৮ মার্চ) সরকারি ছুটি ঘোষনায় আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রফতানি কার্যক্রম।বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান, ভারতে হোলি উৎসবের সরকারি ছুটির জন্য ও বাংলাদেশে পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গল ও বুধবার দুই দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে মঙ্গলবার আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কার্যক্রম চলবে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, এ পথে দুই দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Top